জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ১৩:৪০আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৩:৪৮

সুপ্রিম কোর্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন উর রশীদের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করেছেন আদালত। বিচারপতি আশরাফুল ইসলাম ও বিচারপতি আশিশ রঞ্জন দাসের  বেঞ্চ মঙ্গলবার শুনানি নিয়ে এ রুল জারি করেন।

আদেশ পাওয়ার দুই সপ্তাহের ভেতর রুলের জবাব দিতে হবে বলে আদেশে উল্লেখ আছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী ও তাকে সহায়তা করে অ্যাডভোকেট গিয়াসউদ্দিন।

পরে গিয়াসউদ্দিন সাংবাদিকদের জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাফিজুর রহমানের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য হারুন উর রশীদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাফিজুর রহমানকে জাতীয় বেতনস্কেল ১৯৯৭,২০০৫,২০০৯, ২০১৫ অনুযায়ী বেতন না দেওয়ায় তিনি ২০১৬ সালে রিট মামলাটি করেন। ওই রিট মামলার রায় অনুযায়ী,তাকে বেতন ভাতাদি না দিলে তিনি সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন উর রশীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করলে আদালত এ রুল জারি করেন।

/এমটি/ইউআই/এসটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের