‘৫৭ ধারাটি থাকা উচিত ছিল না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৭:২৩আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ০০:২৮

জায়েদুল আহসান পিন্টু (ছবি- নাসিরুল ইসলাম) যে উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করার কথা, সেটি অনেক আগেই করা উচিত ছিল। কিন্তু বিতর্কিত ৫৭ ধারাটি থাকা উচিত হয়নি। অপব্যবহারের সুযোগ রাখলে অপব্যবহার হবেই।
বাংলা ট্রিবিউন আয়োজিত ‘সাইবার অপরাধ ও আইন’ শীর্ষক গোলটেবিল বৈঠকিতে ডিবিসি টেলিভিশনের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু এ কথা বলেন। তিনি বলেন, ‘সাংবাদিকরা সরব হয়েছে যখন তাদের ওপর চাপ এসেছে। কিন্তু অনেক আগে থেকে এসব ঘটনা নীরবে ঘটেছে, আমরা নজরই দিইনি।’
মুন্নী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব আবুল মনসুর মোহাম্মদ সার্‌ফ উদ্দীন, তথ্যপ্রযুক্তিবিদ ফাহিম মাশরুর, আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন অর রশীদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সহকারী অধ্যাপক বি এম মইনুল হোসেন।
আলোচনায় জায়েদুল আহসান পিন্টু বলেন, ‘এ ধারার অপব্যবহার ২০১৩ থেকে চলে আসছে। পরে সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতার করার পর আমরা এই আইনে ধারাটি নিয়ে কথা বলতে শুরু করেছি। তারপরও সেটি মৃদু স্বরে। যে ধারা নিয়ে এত আলোচনা, এটি থাকা উচিত ছিল না।’
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় এটিএন নিউজ থেকে। এছাড়া বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়। অনুষ্ঠানটি সম্পর্কিত যেকোনও খবর পড়তে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।
/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক