‘৫৭ ধারায় সাধারণ মানুষের হয়রানি সামনে আসে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৭:৩৬আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ০০:২৭

‘সাইবার অপরাধ ও আইন’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি (ছবি- সাজ্জাদ হোসাইন) তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় সাংবাদিকদের হয়রানিরগুলো সামনে আসে, কিন্তু সাধারণ মানুষের হয়রানি সামনে আসে না। এ পর্যন্ত সাইবার অপরাধে তিনশরও বেশি মামলা হয়েছে। এর মধ্যে সাংবাদিকের বিরুদ্ধে মামলা সংখ্যা ১৯। এর অর্থ দাঁড়ায়- সাধারণ মানুষের ভোগান্তি সামনে আসছে না।
বাংলা ট্রিবিউন আয়োজিত ‘সাইবার অপরাধ ও আইন’ শীর্ষক গোলটেবিল বৈঠকিতে এ কথা বলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ। তিনি বলেন, ‘একই রিপোর্ট পত্রিকায় প্রকাশিত হলে কিছু হয় না, অনলাইনের কারণে তাকে ভোগান্তিতে পড়তে হয়। একইভাবে প্রতিবেদন ফেসবুকে শেয়ার করলেই মানহানি হয়, এমন না। মামলায় কার অনুভূতিতে আঘাত আসছে সেটা বিবেচনার বিষয় আছে।’
বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন অর রশীদ (ছবি- নাসিরুল ইসলাম) বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ আরও বলেন, ‘মামলাগুলোর পেছনে ক্ষমতাধারীদের ইঙ্গিত আছে। মনে রাখতে হবে, দুর্নীতিবাজরা শক্তিশালী নয়, এমন উদাহরণ আমাদের সামনে কম। আর তাদের বিরোধিতা করলে হয়রানি করার জন্য অস্ত্রটা এখন খুবই সহজ।’
মুন্নী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব আবুল মনসুর মোহাম্মদ সার্‌ফ উদ্দীন, তথ্যপ্রযুক্তিবিদ ফাহিম মাশরুর, আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম, সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরশেন টেকনোলজির (আইআইটি) সহকারী অধ্যাপক বি এম মইনুল হোসেন।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এটিএন নিউজ থেকে। এছাড়া বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজ থেকে লাইভ চলছে। অনুষ্ঠানটি সম্পর্কিত যেকোনও খবর পড়তে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।
/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম