‘দোয়া করবেন আমার জন্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৭, ০৯:০১আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ০৯:৩৫

সকালে অপারেশন থিয়েটারে নেওয়া হয় মুক্তামনিকে  বিরল রোগে আক্রান্ত মুক্তামনিকে শনিবার সকাল ৮টার দিকে অস্ত্রপচারের জন্য অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে। এসময় বাইয়ে দাঁড়িয়ে ছিল তার পরিবারের লোকজন ও সাংবাদিকরা। ওটিতে যাওয়ার সময় সে তেমন কিছুই বলেনি, শুধু বলে, ‘আমার জন্য দোয়া করবেন সবাই।’ মুক্তামনিকে ওটিতে নেওয়ার কিছুক্ষণ পরই চিকিৎসকরা যান। অপারেশন করতে কত সময় লাগবে তা জানা যায়নি। অপারেশন এখনও শুরু হয়নি। সাড়ে ৯টা নাগাদ শুরু হতে পারে বলে জানা গেছে। 

অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে মুক্তামনিকে

অপারেশনে অংশ নেওয়া চিকিৎসকদের একাংশ

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকরা এই অপারেশনে অংশ নেবেন। বিশেষজ্ঞ টিমে আছেন বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক আবুল কালাম আজাদসহ এই বিভাগের বিশেষজ্ঞরা চিকিৎসকরা।

অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছেন মুক্তামনির বাবা-মা

অপারেশন করতে কত সময় লাগতে পারে এ প্রশ্নের জবাবে ডা. তানভীর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও বুঝতে পারছি না।’ আজ কী করবেন-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উইথ দ্যা সেফটি লিমিট আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। বিষয়টি একেবারে আনেপ্রেডিকটেবল আমাদের জন্য। ওর হাতের বাড়তি মাংসপিণ্ড যতটুকু পারবো বায়াপসির জন্য নেবো।’

 

/জেএ/এসটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম