ষোড়শ সংশোধনীর রায় অপরিপক্ব, পূর্বপরিকল্পিত ও অগণতান্ত্রিক: আইন কমিশন চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ১৮:১৬ আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২০:৫৬

সংবাদ সম্মেলনে আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকসহ অন্যরা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের রায় অপরিপক্ব, পূর্বপরিকল্পিত ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার (৯ আগস্ট) জাতীয় আইন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এবিএম খায়রুল হক বলেন, ‘প্রধান বিচারপতি কি প্রধান শিক্ষক, আর অন্য বিচারপতিরা ছাত্র নাকি যে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাকে (প্রধান বিচারপতি) অন্য বিচারপতিদের পরিচালনা করতে হবে? সংবিধানের ৯৪(৪) অনুচ্ছেদ অনুসারে তো বিচারপতিরা সবাই স্বাধীন।’

 তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ে সংবিধানের অপব্যাখ্যা করা হয়েছে। তাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনতে হলে আবারও সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানে যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল না, সেহেতু এটা রাখা সংবিধান পরিপন্থী।’ ষোড়শ সংশোধনী বাতিলের রায় সম্পর্কে তিনি বলেন, ‘আপিল বিভাগের রায়টি অপরিপক্ক, পূর্বপরিকল্পিত ও অগণতান্ত্রিক।’

সাবেক এই প্রধান বিচারপতি আক্ষেপ করে বলেন, ‘সংবিধানে ১ নম্বর অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রের কথা বলা হয়েছে। কিন্তু এই রায় দেশকে বিচারিক প্রজাতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে মার্শাল ল' আমলে চলে যাওয়ার চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘যেখানে দুদককে চিঠি দিয়ে সাবেক বিচারপতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়, সেখানে তাদের ওপর (সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য বিচারপতিদের) নির্ভর করবো কিভাবে?’

তিনি বলেন, ‘ওই রায়ে পার্লামেন্ট মেম্বারদের ইম-ম্যাচিওর বলা হয়েছে। যেটা এখানে বলার কোনও দরকার ছিল না।’ তিনি আরও বলেন, ‘এই প্রথম কোনও রায়ে দেখলাম, যেখানে অরিজিনালকে বাদ দিয়ে মার্শাল ল’ এর প্রভিশনকে ফিরিয়ে আনা হয়েছে।’

আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, ‘সুপ্রিম কোর্ট সমালোচনার ঊর্ধ্বে নয়। যে কোনও রায় প্রকাশ হওয়ার পর দেশের যে কেউ সেই রায় নিয়ে সমালোচনা করতে পারবেন।’

তিনি বলেন, ‘আমি ষোড়শ সংশোধনীর রায় পড়ে দেখেছি যে, এই রায়ে অনেক অপ্রাসঙ্গিক মন্তব্য রয়েছে। যেসব কথার কোনও প্রয়োজনই এই রায়ে ছিল না।’ সাবেক প্রধান বিচারপতি বলেন, ‘সংসদ ভুল করলে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আছে। সুপ্রিম কোর্ট ভুল করলে আমরা  যাবো কোথায়?’ এই রায়ের মাধ্যমে জুজুর ভয় দেখানো হচ্ছে এবং সংসদ সদস্যদের হেয় করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এমটি/এএম/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি