মুক্তামনির সফল অস্ত্রোপচার, চিকিৎসকদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ১৪:২৬আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৪:৩১

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক চিকিৎসক ডা. সামন্ত লাল সেন।     

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন। অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত সব চিকিৎসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার আলী লেনিন আমাকে ফোন করে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী ধন্যবাদ দেওয়ার কথা বলেছেন। তিনি আমাকে বলেছেন, প্রধানমন্ত্রী মুক্তামনির সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। সফল অস্ত্রোপচার হওয়ায় তিনি খুব খুশি হয়েছেন।’

শনিবার সকাল ৯টার দিকে মুক্তামনির অস্ত্রোপচার শুরু হয়। ২০ জন চিকিৎসকের একটি দল অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার করে তার হাত থেকে তিন কেজি মাংসপিণ্ড ফেলে দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।  

এর আগে শনিবার সকাল ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসকরা ওটিতে প্রবেশ করেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা তার অপারেশন করেন।

 গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় মুক্তামনিকে। এতদিন মুক্তামনির রোগটিকে বিরল রোগ বলা হলেও ৫ আগস্ট বায়োপসি করার পর জানা যায় তার রক্তনালীতে টিউমার হয়েছে। যেটাকে চিকিৎসা বিজ্ঞানে হেমানজিওমা বলা হয়ে থাকে।

 /জেএ/এসটি/

আরও পড়ুন: 

অপারেশন শেষ, ভালো আছে মুক্তামনি 

‘মেয়েটা যে ভালো হবি এটা আগে শুনিনি’

‘মা আমার ভয় করে’

মুক্তামনির হাতে অপারেশন শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি