দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-মধ্যাঞ্চল দিয়ে ছড়িয়ে পড়বে বন্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ০২:৪৫ আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ০৩:১০

বন্যা ছড়িয়েছে মানিকগঞ্জেও বাংলাদেশের উজানের তিন অববাহিকার মধ্যে গঙ্গায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-মধ্যাঞ্চল দিয়ে চলমান বন্যা আরও ছড়িয়ে পড়তে পারে। এদিকে, গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। এই অববাহিকার উজানে নেপালে ও বিহারে বন্যা চলমান থাকায় পানি বাড়বে। তবে ব্রহ্মপুত্রের উজানের গোহাটি, পান্ডু, গোয়ালপাড়ায় পানি কমছে। স্থিতিশীল রয়েছে ধুবরী পয়েন্ট। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনার ভারতীয় অংশে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টায় গড়ে ২৫ সেন্টিমিটার পানি কমতে পারে। মেঘনা অববাহিকায় পানি কমছে। আগের ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর ভারতীয় অংশের গোহাটিতে ২৯ সে.মি., পান্ডুতে ২৪ সে.মি. ও গোয়ালপাড়ায় ৯ সে.মি. পানি কমেছে। তবে ধুবরীতে পানি বেড়েছে ৩ সে.মি.। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে ধুবরী পয়েন্টে পানি স্থিতিশীল রয়েছে। এছাড়া, বাংলাদেশের ভেতরে ব্রহ্মপুত্রের কুড়িগ্রামের নুনখাওয়া ও চিলমারী পয়েন্টে পানি কমেছে, বাহাদুরাবাদ পয়েন্টে স্থিতিশীল রয়েছে এবং সারিয়াকান্দি, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে পানি বেড়েছে।
অন্যদিকে, মেঘনা অববাহিকার ভারতীয় অংশে পানি কমতে থাকায় বাংলাদেশের ভেতরে মেঘনা অববাহিকার অধিকাংশ নদীর পানিও কমছে।
বর্তমান বন্যা পরিস্থিতির বর্ণনায় বুলেটিনে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার (উজানের অংশ ব্যতীত) বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে। তিস্তা-ধরলা-দুধকুমার অববাহিকার নদীর পানি কমছে। এই অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে। গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়লেও তা বর্তমানে বিপদসীমার প্রায় শূন্য দশমিক ৭৫ থেকে ১ দশমিক ৫০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘনা অববাহিকায় বন্যা পরিস্থিতি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উন্নতি অব্যাহত থাকবে।
বন্যা সবচেয়ে বেশি ছড়িয়েছে উত্তরাঞ্চলে, জয়পুরহাটে তোলা ছবি বন্যার পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনার ভারতীয় অংশের আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টায় গড়ে ২৫ সে.মি. পানি কমতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী ৭২ ঘণ্টায় বাড়লেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। এই অববাহিকার উজানে নেপালে ও বিহারে বন্যা পরিস্থিতি থাকার ফলে পানি বাড়তে থাকবে। মেঘনা অববাহিকার নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কমতে থাকবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল হোসেন বলেন, ‘দেশের উত্তরাঞ্চলের বর্তমান বন্যা পরিস্থিতি ব্রহ্মপুত্র নদীর উজানের অংশ কুড়িগ্রাম ও রংপুরে উন্নতি শুরু করবে। অন্যদিকে জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, পরিস্থিতি অবনতিশীল থাকবে। এই বন্যা পরিস্থিতি মধ্যাঞ্চল ও দক্ষিণ-মধ্যাঞ্চল দিয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আবার গঙ্গা অববাহিকার পানি বাড়লেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মধ্যাঞ্চলে ঢাকার চারপাশের পাঁচটি নদীর পানি বিপদসীমার ৩৮ সে.মি. থেকে ১৩৬ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’
বুলেটিনে বন্যা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়।

আরও পড়ুন-

রবিবার কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্যার পানিতে তলিয়ে গেছে শেরপুর-জামালপুর সড়ক

/এসএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো