‘বাঁধ ঠিক থাকলে পানি সমস্যা হতো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ১৭:০৪আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৭:১৭

দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা বাঁধ যদি ঠিক থাকতো তাহলে পানি সমস্যা হতো না। একইসঙ্গে অপরিকল্পিত ব্যবস্থাপনাও দুর্যোগের একটি কারণ। বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক বৈঠকি ‘এলো বন্যা: আমরা কি প্রস্তুত’ শীর্ষক বৈঠকিতে এ মন্তব্য করেছেন দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা।
বৈঠকিতে এই দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ বলেন, ‘যেখানে পানি ঢুকেছে, সেখানে বাঁধ ভেঙেই পানি ঢুকেছে। বাঁধ যদি ঠিক থাকলে পানি কোনও সমস্যা হতো না।’
গওহর নঈম আরও বলেন, ‘বন্যায় অনেকের বই-খাতা নষ্ট হয়ে গেছে। সামনে জেএসসি, পিএসসি ও এসএসসি পরীক্ষা আছে। বই হারানো এসব শিক্ষার্থীদের বই-খাতা কে দেবে?’ এজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
গওহর নঈম ওয়ারা বলেন, ‘চুরি করে ঠিকাদার, প্রকৌশলীরা। বাঁধ নির্মাণ ও সুরক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।’
ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পানি কমলে মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক বৈঠকি ‘এলো বন্যা: আমরা কি প্রস্তুত’ শীর্ষক বৈঠকি চলছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউনের কার্যালয়ে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ চ্যানেল ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) সাবেক নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমদ, প্র্যাকটিক্যাল অ্যাকশনের আব্দুর রব, বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর ও সাংবাদিক শফিকুল ইসলাম।
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক