‘হাটের খাজনা ১০০ টাকা হলে সারাবছর আড়াইশ টাকায় গরুর মাংস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৭, ১৩:১৮আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৩:১৯

গরুর হাট (ছবি: সংগৃহীত) বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেছেন, ‘গরুর হাটে পশুপ্রতি খাজনা নামমাত্র ১০০ টাকা নির্ধারণ করুন। পাঁচ-ছয় হাজার টাকা খাজনা দিয়ে গরু কিনে এনে পশুপালনে উন্নয়ন সম্ভব না, অবাস্তব। গাবতলীর গরুর হাটে খাজনা নামমাত্র ১০০ টাকা নির্ধারণ করা হলে আমরা মাংস ব্যবসায়ীরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, সর্বোচ্চ আড়াইশো টাকা কেজিতে সারাবছর গরুর মাংস খাওয়াবো।’

শুক্রবারে (১৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মাংস ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

রবিউল আলম বলেন, ‘হাটের ইজারাদাররা শর্ত মানে না। গাবতলির গরুর হাটের ইজারাদার সন্ত্রাসী, মিরপুরের কুখ্যাত মাস্তান লুৎফর রহমান। সে তো আওয়ামী লীগ করে না। সে সরকারের সমালোচনা করে, সরকারের বিরোধীতা করে। তারপরও এতো নৈরাজ্য সৃষ্টি করার সাহস কোথায় পায়? ওর অত্যাচারের বিষয়ে গাবতলী পশুর হাটে র‌্যাব ও পুলিশের ক্যাম্পে গিয়ে অভিযোগ করলেও কোনও সুরাহা পাওয়া যায় না। কারণ ইজারাদার ইজারার শর্ত বাস্তবায়ন করছে কিনা তা দেখার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়নি। আমাদের দাবি, র‌্যাব-পুলিশকে এই ক্ষমতা দেওয়া হোক। তারা আইনের ঊর্ধ্বে।’

/এসআই/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান