‘রোহিঙ্গাদের দুর্দশা বর্ণনা করার ভাষা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০২

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান (ছবি- সাজ্জাদ হোসেন) মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতা পরিস্থিতিতে যেসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন, তাদের দুর্দশা বর্ণনা করার ভাষা নেই। নো-ম্যানস ল্যান্ডে হাজার হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। কক্সবাজারের উখিয়া, কুতুপালং অঞ্চলে রাস্তার ওপর দিন কাটাতে হচ্ছে রোহিঙ্গাদের।
এভাবেই রোহিঙ্গা পরিস্থিতির কথা বলছিলেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হওয়া ‘রোহিঙ্গা সংকট বনাম মানবতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি তিনি এসব কথা বলেন।
শেখ শাহরিয়ার জামান জানান, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনা শুরু হওয়ার পর তিনি কক্সবাজার সীমান্ত এলাকায় গিয়েছেন, খবর তুলে এনেছেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘জুলাই মাসে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করেছে বলে জানতে পারি। তখন বিজিবির সঙ্গে যোগাযোগ করলে জানতে পারি, সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। কিন্তু আগস্টে রাখাইন রাজ্যে সহিংসতা মাত্রা ছাড়াতে শুরু করলে কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে দলে দলে রোহিঙ্গা ঢুকতে শুরু করে বাংলাদেশে। কক্সবাজার সীমান্ত অঞ্চলে গিয়ে দেখেছি, নো-ম্যানস ল্যান্ডে ১০ থেকে ১২ হাজার রোহিঙ্গা অবস্থান করছে। তারা সুযোগ খুঁজছে বাংলাদেশে পালিয়ে আসার। এরপর উখিয়া, কুতুপালং দিয়ে তারা বাংলাদেশে ঢুকতে শুরু করে। আক্ষরিক অর্থে রোহিঙ্গাদের স্রোত ঢুকতে থাকে বাংলাদেশে। তাদের যাওয়ার কোনও জায়গা নেই, থাকার কোনও জায়গা নেই। কুতুপালংয়ে রাস্তার ওপরেই অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করে থাকার চেষ্টা করতে দেখেছি এসব রোহিঙ্গাদের। তারা যে কত কষ্টে রয়েছে, সেটা চোখে না দেখলে বলে বোঝানো যাবে না।’
শেখ শাহরিয়ার জামান বলেন, ‘২৪ আগস্ট ছিল কফি আনানের সঙ্গে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র বৈঠক। আমরা তো সবাই আশা করছিলাম, পরদিন ওই বৈঠকের খবরই ফলাও করে প্রচার হবে সারাবিশ্বের গণমাধ্যমে। কিন্তু ওই দিনই রাখাইনে সহিংসতায় প্রাণ হারান শতাধিক মানুষ। সেই খবরই জায়গা করে নিয়েছে গণমাধ্যমে। এই কমিশনের প্রতিবেদনও তাই তখন আলোচনায় আসতে পারেনি।’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন সাবেক পররাষ্ট্র সচিব মুন্সী ফয়েজ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, ব্র্যাক-এর মাইগ্রেশন প্রকল্পের প্রধান শরীফুল হাসান ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।
মুন্নী সাহা’র সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু