চাল আমদানিতে পাটের বস্তা ব্যবহারের বাধ্যবাধকতা তিন মাসের জন্য শিথিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩০

চটের বস্তায় চাল আমদানি (প্রতিকী ছবি: সংগৃহীত) চাল আমদানিতে পাটের বস্তা ব্যবহারের সরকারি বাধ্যবাধকতা তিন মাসের জন্য শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চাল আমদানিতে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের (পিপি) ব্যাগ ব্যবহার করতে পারবেন আমদানিকারকরা। 

মির্জা আজম বলেন, ‘চাল সংকট এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সেদিক বিবেচনা করে আগামী তিন মাসের জন্য আমদানি করা চাল আনতে চটের বস্তা ব্যবহারে সরকারি বাধবাধকতা শিথিল করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে দেশের ভেতরে চাল বাজারজাত করতে চটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া অন্য কোনও পণ্য বাজারজাতের ক্ষেত্রে এ প্রজ্ঞাপন কার্যকর নয়।’

তিনি আরও বলেন, ‘‘আমদানি করা চালের বস্তায় ‘আমদানিকৃত’ সিল থাকতে হবে। এই সিল থাকলে ক্রেতার প্লাস্টিকের বস্তা ঘর পর্যন্ত নিতে পারবেন। কোথাও কউ আটকাবে না।’’

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম