রোহিঙ্গাদের সহায়তায় কক্সবাজারে মিডিয়া সেন্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫০

রোহিঙ্গা শরণার্থী (ফাইল ছবি)

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের মানবিক সহায়তা সংক্রান্ত তথ্য প্রচারের জন্য কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) কমপ্লেক্সে একটি মিডিয়া সেন্টার স্থাপন করা হচ্ছে। এ মিডিয়া সেন্টার থেকে প্রতিদিন বিকালে জেলা প্রশাসক (ডিসি) এবং রোহিঙ্গা রিফুজি রিহ্যাবিলিটেশন কমিশন (আরআরসি) এর প্রধান প্রেস ব্রিফিং করবেন।  বুধবার (২০ সেপ্টেম্বর) সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, তথ্য অধিফতরের চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধানের নেতৃত্বে গণযোগাযোগ অধিদফতরের কক্সবাজারের জেলা তথ্য অফিসার মিডিয়া সেন্টার পরিচালনা করবেন। চট্টগ্রাম জেলা তথ্য অফিসকে প্রয়োজনে লামা উপজেলা তথ্য অফিস ও পটিয়া উপজেলা তথ্য অফিস এ দায়িত্ব পালনে সহযোগিতা করবে। তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচারের জন্য মিডিয়া সেন্টারে টেলিফোন, ইন্টারনেট, ফ্যাক্স এবং কম্পিউটারের সুবিধা থাকবে।   

মিয়ানমার থেকে আগত আশ্রয়প্রার্থীদের মানবিক সহায়তা সংক্রান্ত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের