রোহিঙ্গা সমস্যার সমাধানে রাশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৯

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের ফলে উদ্ভূত রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য রাশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী নিউইয়র্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে এক বৈঠকে এ সহায়তা কামনা করেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে এ এইচ মাহমুদ আলী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করার প্রক্রিয়ার সঙ্গে রাশিয়া যেন যুক্ত হয়, ঢাকা এই অনুরোধ করেছে।’ এর উত্তরে রাশিয়া বলেছে, ‘তারা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এবং তারা বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখবে’, বলেন ওই কর্মকর্তা।

এর আগে, রোহিঙ্গা সংকট একেবারেই মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, ‘এটা মাথায় রাখা উচিত সার্বভৌম কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করলে তা বিভিন্ন ধর্মের মধ্যে গোলযোগ ডেকে আনতে পারে।’

রাশিয়া ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত (২০ সেপ্টেম্বর) মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৃশংস নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা চার লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ‘রোহিঙ্গাদের স্রোত এখনই থামবে না। এ সংখ্যা আরও কয়েক লাখ ছাড়াতে পারে।’

/এসএসজেড/এমও/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী