দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ০৮:৫০আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:৫০

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। 

আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

প্রযুক্তি জায়ান্ট গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করছে সিটি ব্যাংক। সহযোগী হিসেবে থাকছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা। সিটি ব্যাংকই গুগল পে'র সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক। 

গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা স্মার্টফোনে গুগল পে অ্যাপ ব্যবহার করে আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন। স্মার্টফোনের মাধ্যমে যেকোনও পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে দেশে বা বিদেশে ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে। এতে আর আলাদাভাবে প্লাস্টিক কার্ড সঙ্গে বহনের প্রয়োজন হবে না। লেনদেনের জন্য গুগল কোনও ফি নিচ্ছে না। 

প্রথম ধাপে এই সুবিধা শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা ব্যবহার করতে পারবেন। গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজের সিটি ব্যাংক কার্ডের তথ্য যুক্ত করতে হবে। কার্ড যুক্ত হয়ে গেলে ব্যবহারকারী যেকোনও দোকান বা রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই সহজে পেমেন্ট করতে পারবেন। 

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে লাগাম টানতে নতুন নীতিমালা 
ডিজিটাল লেনদেনে মার্চেন্ট চার্জ প্রত্যাহারের আহ্বান
গুগলে সার্চ করার এই ৫ ট্রিকস জানা থাকলে বেঁচে যাবে ঘণ্টার পর ঘণ্টা
সর্বশেষ খবর
হটস্পটে ইন্টারনেট শেয়ার করলে কি ফোনের তথ্য চুরি হতে পারে?
হটস্পটে ইন্টারনেট শেয়ার করলে কি ফোনের তথ্য চুরি হতে পারে?
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া