তাজিয়া মিছিল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৭, ১১:১৯আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১১:৫৩

তাজিয়া মিছিল (ছবি: সাজ্জাদ হোসেন) ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করে বুক চাপড়ে এগিয়ে যাচ্ছে তাজিয়া মিছিল। রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর হোসনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল। তাজিয়া মিছিলের মূল লক্ষ্য কারবালার ইতিহাস উপস্থাপন ও শোক প্রকাশ। মিছিলে অংশগ্রহণকারীরা অনেকেই বিভিন্ন নিশান নিয়ে এসেছেন। বেশিরভাগ মানুষের পরনে কালো পোশাক। মিছিলে বহন করা হয়েছে ইমাম হোসেন (রা.) এর সমাধির আদলের প্রতিকৃতি।

তাজিয়া মিছিল

এদিকে, নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে রাস্তার দুপাশে। এছাড়া মিছিলের সামনে ও পেছনে রয়েছে পুলিশের প্রহরা। মিছিলে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করে মাতম করে অনেকেই। তবে বিগত দুই বছর ধরে নিরাপত্তার জন্য পুলিশের নির্দেশনা অনুসারে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করা হয় না।
মিছিলে ইমাম হোসেন (রা.) এর সমাধির আদলের প্রতিকৃতি তাজিয়া মিছিল দেখার জন্য শতশত মানুষ আজিমপুর রোডের দুপাশে অবস্থান করছেন। অনেক হাতে দেখা গেছে মুরগি, কবুতর, আগরবাতি। আফজাল হোসেন নামের এক ব্যক্তি জানান, বিভিন্ন উদ্দেশ্যে মানত করে এসব দেওয়া হবে তাজিয়া মিছিলে। কেউ কেউ নিয়ত করে টাকাও দিয়ে থাকেন।

আরও পড়ুন:

আজ পবিত্র আশুরা

/সিএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম