‘রোহিঙ্গাদের জন্য প্রয়োজনে আমরা একবেলা খাবো’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১৪:২০আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৫:১০

ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা) বাংলাদেশে আশ্রয় নেওয়া পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গাদের খাবার জোগাতে প্রয়োজনে দেশের মানুষ একবেলা করে খাবে। অন্য বেলার খাবার রোহিঙ্গাদের সঙ্গে ভাগ করে নেবে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমরা যদি ১৬ কোটি মানুষের খাবারের সংস্থান করতে পারি,তাহলে আরও পাঁচ-সাত লাখ রোহিঙ্গার খাবারের ব্যবস্থাও করতে পারবো। তাদের এই বিপন্ন সময়ে প্রয়োজনে আমরা একবেলা করে খেয়ে অন্য বেলার খাবার তাদের সঙ্গে ভাগ করে নেবো। আমরাও তো মানুষ। আর আমরা সবসময় মানবতার পক্ষে।’
মতবিনিময় সভার একটি মুহূর্তে প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রিটজ কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সময় রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ধনী দেশ নই। তবে আমাদের হৃদয় অনেক উদার। তারাও তো মানুষ। তাদের তো আমরা বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না।’
উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের কক্সবাজার থেকে নোয়াখালী জেলার ভাসানচরে স্থানান্তর করা হবে বলেও তিনি জানান।
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা তিনি বলেন, ‘প্রশাসন, সশস্ত্র বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশসহ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরাও রোহিঙ্গাদের দুর্দশা লাঘবের জন্য কাজ করে যাচ্ছে। বাইরের কোনও সহায়তা ছাড়াই আমরা তাদের জন্য আশ্রয়, খাদ্য ও চিকিৎসাসেবার ব্যবস্থা করে দিয়েছি। এর জন্য এরই মধ্যে প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা অনুদানও দিয়েছি।’
বাংলাদেশ সরকার যেভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে উদার মনোভাব নিয়ে আশ্রয় দিয়েছে,তা দেখে আন্তর্জাতিক মহল বিস্মিত হয়ে গেছে বলে জানান তিনি।
দেশের প্রান্তিক পর্যায়েও সবাইকে শিক্ষাগ্রহণে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মায়েদের প্রণোদনা এবং উচ্চ শিক্ষাতেও শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রবাসীদের বিনিয়োগের সুবিধা রেখে একশটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। বাসস।
আরও পড়ুন-
প্রমাণ করেছি আমরা পারি: প্রধানমন্ত্রী

/টিআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান