প্রধান বিচারপতির ব্যাংক অ্যাকাউন্টের ফাইল নিয়ে এসেছিলাম: বেঞ্চ রিডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৯:২৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২০:০০

বেঞ্চ রিডার মাহবুব হাসান প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত দুইটি ফাইল নিয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তার বাসায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হাসান। এদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন এবং ২২ মিনিট পর ৭টা ২ মিনিটে বেরিয়ে আসেন।
প্রধান বিচারপতির বাসভবন থেকে বেরিয়ে মাহবুব হাসান নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতির ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত দু’টি ফাইল নিয়ে এসেছিলাম।’
এক প্রশ্নের জবাবে মাহবুব বলেন, ‘তার শারীরিক অবস্থা দেখে মনে হলো তিনি স্বাভাবিক আছেন।’
প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাচ্ছেন কিনা— এ প্রশ্নের জবাবে মাহবুব হাসান বলেন, ‘এ ধরনের কোনও তথ্য তিনি আমাকে জানাননি। এ বিষয়ে আমার কিছু জানা নেই।’
উল্লেখ্য, গত ২ অক্টোবর একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই রাতেই আপিল ডিভিশনের বিচারপতিদের জ্যেষ্ঠতার ভিত্তিতে ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়।
আরও পড়ুন-
প্রধান বিচারপতির বাসায় আইনমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিয়ে বাসায় ফিরলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি বারবার তার পদটিকে বিতর্কিত করেছেন: নাসিম


প্রধান বিচারপতি বিদেশ যাবেন কিনা এটা তার নিজস্ব বিষয়: অ্যাটর্নি জেনারেল
বিএনপি রোহিঙ্গা ইস্যু ও প্রধান বিচারপতি নিয়ে রাজনীতি করছে: ওবায়দুল কাদের

/সিএ/এসটিএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম