‘ব্লু ইকনোমি অথরিটি’ গঠনের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ২০:৫৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২০:৫৮

 

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) দেশের সমুদ্রসীমায় খনিজসম্পদ অনুসন্ধান ও আহরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ‘ব্লু ইকনোমি অথরিটি’ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে রুহুল আমিন হাওলাদার, এম এ লতিফ, আতিউর রহমান ও আবু জাহির বৈঠকে অংশ নেন।

বৈঠকে বলা হয়, এখন বাংলাদেশের সমুদ্র এলাকা এখন এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার, যা দেশের মোট আয়তনের প্রায় ৮২ শতাংশ। এই সমুদ্র এলাকায় মৎস্যসম্পদ, তেল-গ্যাস ও অন্যান্য মূল্যবান খনিজসম্পদ আহরণ ও সমুদ্র পরিবহন-সুবিধা বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি করা উচিত। এর মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

জানা গেছে, বাংলাদেশের এই ‘ব্লু ইকোনমির’ সম্ভাবনাকে কাজে লাগাতে গত ফেব্রুয়ারিতে অস্থায়ী ‘ব্লু ইকোনমি সেল’ গঠন করা হয়েছে। এর সঙ্গে সরকারের ১৭টি মন্ত্রণালয় ও ১২টি সংস্থা যুক্ত রয়েছে।

এই সেলটি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীনে একটি অস্থায়ী সেল। আইনগত কর্তৃত্ব না থাকায় এই সেলের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে অন্যদের আইনগত বাধ্যবাধকতা নেই। অস্থায়ী হওয়ায় এই সেলকে কোনও আর্থিক বরাদ্দও দেওয়া হয় না। তাই এই সেলকে স্থায়ী করা বা আইনের মাধ্যমে একটি ব্লু ইকনোমি কর্তৃপক্ষ গঠন করা যেতে পারে। এরই পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি এ ধরনের একটি কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করে।

জানতে চাইলে কমিটির সদস্য ও বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘‘কমিটি আইনের মাধ্যমে ‘ব্লু ইকনোমি অথরিটি’ করার সুপারিশ করেছে। তারা বলেছেন, কর্তৃপক্ষ হলে এর কাজের সঙ্গে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ের বিষয় থাকবে। এজন্য কর্তৃপক্ষকে আইনি ক্ষমতা দিতে হবে।’’

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী