‘সোশ্যাল মিডিয়া থেকে বের হতে না পারলে সেটাকে আসক্তি বলা যায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৭:৩৪আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৮:০৫

সোশ্যাল মিডিয়া থেকে কেউ বের হতে না পারলে সেটাকে আসক্তি বলা যায়, বলে জানিয়েছেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন কাওসার বিপ্লব। বৃহস্পতিবার বিকালে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ আয়োজিত ‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।

বিএসএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন কাওসার বিপ্লব বৈঠকিতে বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন কাওসার বিপ্লব বলেন, ‘সোশ্যাল মিডিয়ার ব্যবহার যদি আমাদের আশপাশের মানুষকে অথবা পরিবার-পরিজনকে বিরক্ত না করে তাহলে সেটাকে আসক্তি বলা যায় না। আবার এমনও হতে পারে যে, একাধারে ব্যবহার করা হচ্ছে, সে কোনভাবেই এর থেকে বের হতে পারছে না, সেটাকে আসক্তি বলা যায়। সোশ্যাল মিডিয়ায় সে সারাক্ষণ ছবি শেয়ার করা থেকে শুরু করে নানা কাজ-কর্মের মধ্যে থাকে।’

আর সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিক যেমন আছে তেমনি অনেক নেতিবাচক দিকও রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এগুলোর অনবরত ব্যবহারে শারীরিক, মানসিক সমস্যা হয়। মানসিক সমস্যার মধ্যে রয়েছে- ডিপ্রেশন, বিষণ্ণতা, রাগ, আবেগ ইত্যাদি বেশি হয়। শারীরিক সমস্যার মধ্যে , ঘুম না হওয়া, হাত ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথাও হয়।’

শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এই বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন। বৈঠকি সঞ্চালনা করছেন মুন্নী সাহা। এতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন সংগীতশিল্পী মাকসুদুল হক, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

ছবি: নাসিরুল ইসলাম

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম