‘পুঁজিবাদ দিয়েই সোশ্যাল মিডিয়ায় আসক্তিকে ব্যাখ্যা করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৮:০৭আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৮:০৯

পুঁজিবাদ দিয়েই সোশ্যাল মিডিয়ায় আসক্তিকে ব্যাখ্যা করতে হবে, বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন। বৃহস্পতিবার বিকালে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ আয়োজিত ‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন বৈঠকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এই শিক্ষক বলেন, ‘সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ ক্যাপিটালিজমের (পুঁজিবাদ) একটা জায়গায় অবস্থান করছে। এখান থেকেই এই ক্ষেত্রটির ওপর আসক্তিকে ব্যাখ্যা করতে হবে। সামাজিক চাহিদা এবং নিজের আচরণের ওপরও এটা অনেকটা নির্ভর করে।’

সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়, এই সুযোগকেই মানুষ ব্যবহার করছে উল্লেখ করে শিক্ষক জোবাইদা নাসরীন বলেন, ‘কেউ অন্যকে গুরুত্বারোপ করা, রাজনৈতিক থেকে শুরু করে ব্যক্তিগত জনপ্রিয়তা ও কারও দোষ-ত্রুটি নিয়ে কথা বলা, মজা করার যে প্রবণতা এটাই কাজ করছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মূল ভিত্তি হিসেবে।’

শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এই বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন। বৈঠকি সঞ্চালনা করছেন মুন্নী সাহা। এতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন সংগীতশিল্পী মাকসুদুল হক, বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন কাওসার বিপ্লব, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

ছবি: নাসিরুল ইসলাম

 

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান