সিইসিকে সতর্ক হয়ে কথা বলার পরামর্শ আ. লীগের

এমরান হোসেন শেখ ও পাভেল হায়দার চৌধুরী
১৮ অক্টোবর ২০১৭, ১৪:২২আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৪:৩৪

ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে সিইসিকে এ পরামর্শ দেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতারা।

সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগের একাধিক নেতা ও ইসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগের কয়েকজন নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সংলাপে সিইসির উদ্দেশে বলা হয়, ‘আপনি ভবিষ্যতে কথা বলার বিষয়ে একটু সতর্ক হবেন। আপনার অনেক বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা হতে পারে, মিসকোট হতে পারে। এজন্য আপনি যখন কথা বলবেন এ বিষয়গুলো মাথায় রেখে কথা বলবেন।”

জানা গেছে,  প্রতিনিধি দলের প্রধান ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও এইচ টি ইমামসহ কয়েকজন নেতা সিইসিকে সতর্ক হওয়ার বিষয়ে কথা বলেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনকে ঘিরে ভোটের আগে যেসব অপপ্রচার হয় তা রোধ করার পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ।

এদিকে, সংলাপ শেষে ওবায়দুল কাদের সিইসির মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা পাওয়ার কথা জানালেও সংলাপে বিএনপির সংলাপ ইস্যুতে কোনও কথা বা আলোচনা হয়নি বলে একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

সংলাপ সূত্রে জানা গেছে, বিএনপির পর এবার আওয়ামী লীগের উচ্ছ্বসিত প্রশংসা করেন সিইসি। সংলাপের শুরুতে টানা ৯ মিনিট সিইসি আওয়ামী লীগের ইতিহাস, অর্জন তুলে ধরেন। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন।

সিইসি বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা উল্লেখ করে তার রাজনৈতিক সংগ্রাম, দল গঠন, দেশের স্বাধীনতা অর্জন, সংবিধান প্রণয়ন, সংসদীয় সরকার গঠনসহ তার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এসময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সব সফল উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

প্রসঙ্গত, বুধবার সকাল ১১টায় নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে অংশ নেয় আওয়ামী লীগের ২১ সদস্যের প্রতিনিধি দল। দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ,  মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাম্বাসেডর জমির, মো. রশিদুল আলম. মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপুমণি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এইচ এন আশিকুর রহমান, ড. হাছান মাহমুদ, ড. আব্দুস সোবহান গোলাপ ও অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার।

তবে সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত থাকলেও স্ত্রীর অসুস্থার কারণে দেশে না থাকায় সংলাপে অংশ নেননি।

আরও পড়ুন:

‘আ. লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে’

 

/ইএইচএস/পিএইচসি/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী