ভোলার শাহবাজপুরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৪:৪৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৬:০৬

একটি গ্যাসক্ষেত্র (ফাইল ছবি) ভোলার শাহবাজপুরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা বাপেক্স এই গ্যাসক্ষেত্র উদঘাটন করেছে। ধারণা করা হচ্ছে, সাতশ বিলিয়ন কিউবিক ফিট গ্যাস পাওয়া যাবে এই গ্যাসক্ষেত্র থেকে।
সোমবার (২৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব এই ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে সচিব জানান, গ্যাসক্ষেত্র ইস্যু নিয়ে আলোচনা করার কোনও কথা আজকের বৈঠকে ছিল না। তবে ভোলার শাহবাজপুরের নতুন গ্যাসক্ষেত্র পাওয়ার খবরটি আমাদের জন্য সুসংবাদ। তাই এটা নিয়ে আজকের বৈঠকে আলোচনা শুরু করা হয়।
এসময় জানানো হয়, শাহবাজপুরে এর আগেও একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল। নতুন সন্ধান পাওয়া গ্যাসক্ষেত্রটি আগের গ্যাসক্ষেত্রটির তুলনায় দ্বিগুণেরও বেশি বড়। আগের গ্যাসক্ষেত্র ও নতুন গ্যাসক্ষেত্র মিলিয়ে শাহবাজপুর থেকে মোট এক ট্রিলিয়ন কিউবিট ফিট গ্যাস পাওয়া যাবে ধারণা করা হচ্ছে।
এছাড়া, মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০১৬-১৭ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

/এসআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের