আগামী সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৭, ১০:৪১আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১০:৪৯

খালেদা জিয়া মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী শনিবার (২৮ অক্টোবর) তিনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন। পরদিন রবিবার কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি সেখানে যেতে পারেন। আমরা বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানাবো।’

বিএনপির মিডিয়া উইং সূত্র জানায়, সোমবার (২৩ অক্টোবর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার কক্সবাজারে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুতে এই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, প্রেস রিলিজের মাধ্যমে আজই স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন:

বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই

/এসটিএস/বিএল/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী