রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নেবে না ইসি: কেএম নুরুল হুদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৭, ১৩:৩২আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৩:৫০

সিইসি কেএম নুরুল হুদা আগামী নির্বাচন অনুষ্ঠানের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনও উদ্যোগ নির্বাচন কমিশন (ইসি) নেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নির্বাচন বিষয়ে রাজনৈতিক সমঝোতার কোনও উদ্যোগ ইসি নেবে কিনা- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রাজনৈতিক সমঝোতার কোনও উদ্যোগ ইসির নেই। ইসি এ ধরণের উদ্যোগ নেবেও না। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত।’

কমিশন সংলাপের পর নিজেদের ভারমুক্ত মনে করছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন নিজেদের ভারমুক্ত মনে করি না। আমাদের চ্যালেঞ্জ হলো সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করা। তাই নির্বাচন না হওয়া পর্যন্ত নিজেদের ভারমুক্ত মনে করবো না। নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করে তা মোকাবিলার দায়িত্ব পালন করতে চাই।’

সংলাপে ইসির প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা বেড়েছে বলেও জানান তিনি।

ইসির সংলাপ পরবর্তী সাংবাদিক সম্মেলন সরকারের পক্ষ থেকে কোনও চাপ আসলে ইসি কী ব্যবস্থা গ্রহণ করবে- এমন প্রশ্নের জবাবে কেএম নুরুল হুদা বলেন, ‘দায়িত্ব পালনের সময় সরকারের কোনও মন্ত্রী বা কারও পক্ষ থেকে বিন্দুমাত্র চাপ আমরা পাইনি। তবে দল হিসেবে সবাই নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানিয়েছেন। ভবিষ্যতে কোনও চাপ এলে আমরা তা প্রত্যাখান করবো।’

সংলাপে রাজনৈতিক দলগুলোর সুপারিশের বিষয়ে তিনি বলেন, ‘যেগুলো ইসির এখতিয়ারভুক্ত সেগুলো আমরা নিজেরাই বাস্তবায়ন করবো। যেগুলো এখতিয়ারের বাইরে সেগুলো সরকারের কাছে পাঠানো হবে। তবে তারা কোনও ব্যবস্থা না নিলে ইসির কিছুই করণীয় থাকবে না।’

সংলাপের চার শতাধিক সুপারিশ এসেছে উল্লেখ করে সিইসি বলেন, ‘সুপারিশগুলো তিনটি ভাগে ভাগ করা হবে। যার একটি আমরা বাস্তবায়ন করবো। আইন-কানুনের বিষয়টি সরকারের মাধ্যমে সংসদে পাঠানো হবে এবং বাকিগুলো সরকারের কাছে পাঠানো হবে।’

আরও পড়ুন:
যা বলেছি তথ্যভিত্তিক, '৭৫-৭৭ পর্যন্ত দেশে বহুদলীয় গণতন্ত্র ছিল না: সিইসি
‘বিদ্যমান আইনেই নির্বাচনে সেনা মোতায়েন সম্ভব’

/ইএইচএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের