খালেদা জিয়ার বিরুদ্ধে ফের রাষ্ট্রদ্রোহের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ১৪:০৫আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৪:১৮

খালেদা জিয়া, ফাইল ছবি

যুক্তরাজ্যে অবস্থানকালে লন্ডনের তাজ হোটেলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে ঢাকার বিচারিক আদালতে। 
ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে বুধবার (১ নভেম্বর) অভিযোগ দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মশিউর মালেক। তার জবানবন্দি নিয়েছেন ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ। এ বিষয়ে বুধবার দুপুরের পর আদেশ দেওয়া হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ওই আইনজীবী।

অভিযোগে বলা হয়েছে, লন্ডনের তাজ হোটেলে গত ১৭ ও ১৮ জুলাই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেত্রী। এ কারণে দেশে অরাজকতা তৈরি ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এই বৈঠকের খবর আসার পর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের লন্ডন শাখার সদস্যদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। অভিযোগে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি। এটি এখন ঢাকার একটি আদালতে বিচারাধীন আছে।

/এসআইটি/এসটি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম