সিপিএ সম্মেলনের পর্দা নামছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১০:২৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১০:৩৬

সিপিএ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্যদের সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলন (সিপিসি-২০১৭) শেষ হচ্ছে আজ। মঙ্গলবার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে এ সম্মেলনের।

সিপিসির রেজুলেশনে (ঢাকা ঘোষণা) রোহিঙ্গা জনগোষ্ঠীদের আবাসস্থল মিয়ানমারে ফেরত নিতে দেশটির সরকারের ওপর চাপ প্রয়োগের প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে সিপিসির চেয়ারপারসন ও বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের (বিআইসিসি) হল অব ফেমে সিপিএ’র সাধারণ অ্যাসেম্বলি শুরু হয়েছে। অ্যাসেম্বলিতে  সভাপতিত্ব করছেন বর্তমান চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী। আজই সিপিএ’র নতুন চেয়ারপারসন নির্বাচিত করা হবে। বিকালে নতুন নির্বাহী কমিটির বৈঠক ও SOCATT মিটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে আট দিনব্যাপী এই সম্মেলনের।

সম্মেলন শেষ হওয়ার পর বুধবার সম্মেলনে আগত ডেলিগেটদের নিয়ে সম্মেলন পরবর্তী পূণর্মিলনীর আয়োজন করবে আয়োজকরা। বুধবার তাদের ঢাকার অদূরে গাজীপুরের সফিপুরের আনসার একাডেমি ঘুরতে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর ঢাকায় সিপিএ সম্মেলন শুরু হয়। ৫ নভেম্বর প্রধানমন্ত্রী ও সিপিএ’র ভাইস প্যাট্রন শেখ হাসিনা এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সিপিএ সম্মেলনের আয়োজক বাংলাদেশ শাখা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

আরও পড়ুন:
সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: মিয়ানমারকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

/ইএইচএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক