নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১৩:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৪:২৮

মুবাশ্বার হাসান সিজার, ছবি: ফেসবুক থেকে সংগৃহীত বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সিজারের বাবা মোতাহার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দক্ষিণ বনশ্রীর বাসা থেকে মঙ্গলবার সকাল ৭টায় আমার ছেলে বের হয়। বিকাল ৩টায় তার মোবাইলে ফোন দেই। তখন সিজার ধরতে পারেনি। ঘণ্টাখানেক পর বিকাল ৪টার দিকে সে ফোন করে বলে, জাতিসংঘের একটি বৈঠকে যাচ্ছে। রাতে ফিরবে। রাত ৯টা বেজে যাওয়ার পর ছেলে বাসায় না ফিরলে ফোন দেই। তখন থেকেই তার মোবাইল বন্ধ পাই।’

মুবাশ্বার হাসান সিজারের চাচার দেওয়া স্ট্যাটাস

ছেলের নিখোঁজের বিষয়টি জানিয়ে খিলগাঁও থানায় একটি জিডি করেছেন মোতাহার হোসেন। এর নম্বর ৪৭১।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেছেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

মুবাশ্বার হাসান সিজারের নিখোঁজ হওয়ার খবরটি তার চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন সিজার। একসময় সাংবাদিকতাও করেছেন। পরে যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন তিনি।

/এনএল/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম