ভারতের সঙ্গে পুরনো রেল লাইনগুলো আবারও চালু হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ১২:০৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১২:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ফাইল ছবি)

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে  ব্রিটিশ শাসনামলে নির্মিত পুরনো রেল লাইনগুলো আবার চালু করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৬৫ সালের আগে যেসব রেল লাইন চালু ছিল তা আবারও চালু হবে বলে বিশ্বাস করি। ইতোমধ্যে ভারতের পক্ষ থেকে আমাদের যে লাইন অব ক্রেডিট দেওয়া হয়েছে তা দিয়ে রেলের নতুন নতুন প্রকল্প চালু করা হবে।’

বৃহস্পতিবার ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী ও খুলনা-কলকাতার মধ্যে বন্ধন ট্রেন চালু উদ্বোধনকালে এক টেলিকনফারেন্সে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই দুটি ট্রেন চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। আন্তর্জাতিক টর্মিনাল ঢাকা-কলকাতা ও খুলনা-কলকাতার যাত্রীদের সাফল্য কামনা করছি। আজ দুই দেশের মধ্যে নতুন দ্বার উন্মোচিত হলো।’

তিনি আরও বলেন, ‘রেল খাতে দুই দেশের গভীর সম্পর্ক বিদ্যমান। আমাদের সম্পর্ক শুধুমাত্র সড়ক, রেল, নদী বা আকাশ পথে সংযুক্ত নয়। আমাদের সম্পর্ক এখন ইন্টারনেট ও ব্যন্ডউইথের সঙ্গেও সংযুক্ত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য এসব ট্রেন চালু করা হয়েছে। তবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে আপনাদের (ভারত) সহযোগিতার অপেক্ষায় থাকবো।’

এর জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণের পাশে থাকার ও দুদেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে এসব ট্রেনের উদ্বোধন ঘোষণা করেন।

/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের