আজ সোহরাওয়ার্দীতে নাগরিক সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১০:৫৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১১:০৮

নাগরিক কমিটির সমাবেশের পোস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আজ শনিবার দুপুর আড়াইটায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের নাগরিক সমাজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এখানে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

সমাবেশ আয়োজনে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নাগরিক কমিটি। রাজধানীর মূল সড়কসহ বিভিন্ন অলিগলিতে সাজানো হয়েছে ডিজিটাল ব্যানার। সমাবেশ স্থলের আশপাশের এলাকায় রয়েছে আলোকসজ্জা। নাগরিক সমাবেশ সফল করতে ঢাকায় চলছে মাইকিং প্রচারণা। এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

পাশাপাশি বিভিন্ন প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দফায় দফায় যৌথ সভা করে নেতাকর্মীসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোকে বিশেষ দিকনির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন দলটি।

নাগরিক সমাবেশে বক্তব্য দেবেন সাংবাদিক গোলাম সারওয়ার, শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) বিট্রিস কালদুল।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল জানান, আলোচনা ছাড়াও সমাবেশে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে আবৃত্তি করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও কবি নির্মলেন্দু গুণ।

শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে সমবেত গানের পর থাকবে একক সংগীত। লোকগান পরিবেশন করবেন চন্দনা মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন রামেন্দু মজুমদার ও শহীদ বুদ্ধিজীবী আবদুল আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী।

/পিএইচসি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক