নাগরিক সমাবেশ: সোহরাওয়ার্দীতে বাড়ছে ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১২:৪৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১২:৫৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘প্রামাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতি পাওয়ায় শনিবার দুপুর আড়াইটায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই নাগরিক সমাবেশ ঘিরে সভাস্থলে উপস্থিত হতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে অংশ নিতে মিছিল নিয়ে আসছে লোকজন শনিবার দুপুর থেকেই সমাবেশে আসতে শুরু করেছে লোকজন। এর মধ্যে যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের খণ্ড খণ্ড মিছিল নাগরিক সমাবেশ স্থলে এসেছে।

সমাবেশ উপলক্ষে শাহবাগ, টিএসটি, মৎস্যভবন, হাইকোর্ট, প্রেসক্লাবসহ আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, ‘নাগরিক সমাবেশ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে।’

সমাবেশে যোগ দিতে আসছেন আ.লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশের নাগরিক সমাজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ বছরের ৩১ অক্টোবর (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হয়েছে।
আরও পড়ুন: আজ সোহরাওয়ার্দীতে নাগরিক সমাবেশ

/পিএইচসি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান