আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০১৭, ১৭:২০আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৭:৩৩

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফাইল ছবি আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি  বলেন, ‘রাজনীতিতে সততা, দক্ষতার কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ রাজনীতি করছেন তা আজ বিশ্ব স্বীকৃত। ১৭৩টি দেশের সৎ রাজনীতিক হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান তৃতীয়। কাজেই সততা, দক্ষতায় আজ তিনি বিশ্ব স্বীকৃত। তার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে আমরা বিজয়ী হবো।’

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেনে উন্নীতকরণের কাজ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে কে কত আসন পাবে তা নির্ধারণ করবে জনগণ। সততা, যোগ্যতা, দক্ষতা ও উন্নয়ন কাজের জন্য আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নির্বাচিত হবে।’

ওবায়দুল কাদের বলেন, দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। এলেঙ্গা পর্যন্ত যে ফোর লেন হচ্ছে, তাতে বেশ কয়েকটি ফ্লাইওভার সংশ্লিষ্ট হবে।

মন্ত্রী জানান, প্রকল্পের আওতায় ৭০ কিলোমিটার সড়কের মধ্যে ৬০ ভাগ অংশে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। ৪৫টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। এছাড়া কোনাবাড়ি, চন্দ্রা ফ্লাইওভারের কাজ দ্রুতগতিতে চলছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের