সমাপনীর ফলাফলে মেয়েরা এগিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১৩:২৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৪:১৬

এবার ভালো ফলাফল করেছে মেয়েরা ২০১৭ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। প্রাথমিকের ফলাফলে দেখা যায়, ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৯৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৯৫ দশমিক ৪০ শতাংশ। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশি হলেও গড় পাশের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রাথমিকে সাতটি বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। বরিশালে পাশের হার ৯৬ দশমিক ২২ শতাংশ। দেশের ৬৪ জেলার মধ্যে শীর্ষে রয়েছে গোপালগঞ্জ, এই জেলায় পাশের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ।

এছাড়া ইংরেজি ভার্সনে পরীক্ষা দিয়েছে মোট ১১ হাজার ২৬৯ শিক্ষার্থী, এর ভেতর পাস করেছে ১১ হাজার ২০৩ জন। ইংরেজি ভার্সনে পাশের হার ৯৯ দশমিক ৪১ শতাংশ, যার মধ্যে ৬ হাজার ৯৬৬ জন ছেলে ও ১ হাজার ৬১৭ জন মেয়ে শিক্ষার্থী।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৪৮ এবং ছাত্রীদের পাসের হার ৯৩ দশমিক ৪৩ শতাংশ। সর্বোচ্চ পাসের হারে রাজশাহী বিভাগে ৯৬ দশমিক ২৮ শতাংশ। জেলার দিক থেকে এগিয়ে পঞ্চগড়, এই জেলায় পাসের হার ৯৯ দশমিক ০২ শতাংশ।

 ছবি: নাসিরুল ইসলাম

/ইউআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি