‘উনি ঠিক সময়ে আদালতে আসতে পারেন না কেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৩:২১আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৪:৪৩

আদালতে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঠিক সময়ে কেন  আদালতে আসতে পারেন না তা জানতে চেয়েছেন আদালত। আদালত খালেদার আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘এখন সময় ১২টা, কিভাবে আদালত চলে? আমি (বিচারক) সাড়ে ৯টায় আসতে পারি, আপনারা আসতে পারেন। কিন্তু উনি (খালেদা জিয়া) আসতে পারেন না কেন? এভাবে আদালত চলতে পারে না।’

আদালত আরও বলেন, ‘আগামীকাল থেকে আদালত সাড়ে ১০টায় বসবে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বুধবার বেলা ১১টা ৫২ মিনিটে খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছান। পরে বেলা সোয়া ১২টার দিকে অষ্টম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর আগে আদালত খালেদা জিয়ার আইনজীবীদের কাছে এসব কথা জানতে চান।

পরে আদালতের অন্য এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক বলেন,  ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি মাত্র তিন কথার মামলা। মামলাটিতে আপনি (আদালত) দেখবেন খালেদা জিয়া অ্যাকাউন্ট খুলেছেন কিনা, টাকা বণ্টন করেছেন কিনা এবং এই টাকা জালিয়াতি হয়েছে কিনা?’

খালেদা জিয়ার আরেক আইনজীবী এ জে মোহম্মদ আলী বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথিটা গোঁজামিল দিয়ে তৈরি করা হয়েছে। কারণ এই ফান্ডের টাকা কোথায় ডিসট্রিবিউট করা হয়েছে সেটা প্রমাণ হয়নি। খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে তা ঠিক হয়নি। তাই এ মামলা  চলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া কোনও কাগজে সই করেছেন কিনা- আদলতে সে বিষয়ে কোনও সাক্ষী দেখাতে পারেননি। এমনকি ব্যাংক অ্যাকাউন্ট ফরমে তার সইও নেই।’

/টিএইচ/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের