মাওলানা সা’দ ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৪:৫৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৫:০৩

মাওলানা সা’দ কান্ধলভি (ছবি:সংগৃহীত) দিল্লির নিজামুদ্দিনে তাবলিগের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা ৩০মিনিটে টিজি-৩২১ ফ্লাইটে করে তিনি ঢাকায় পৌঁছান। এদিকে তার আগমনের বিরোধিতা করে বিমানবন্দর বাসস্ট্যান্ডে সকাল থেকে বিক্ষোভ করছেন সাদ বিরোধী তাবলিগ ও কওমি আলেমরা।
বিমানবন্দররে এক আর্মড পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাওলানা সা’দ কান্ধলভী ঢাকায় এসেছেন। তিনি ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন।’
ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ সা’দ কান্ধলভি’র বাংলাদেশে আসার প্রতিবাদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করছেন তাবলিগকর্মী ও কওমি আলেমদের একাংশ। বুধবার সকাল ১০টা থেকেই তারা বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন।
মাওলানা সা’দ বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশে আসছেন, এমন খবর ছড়িয়ে পড়লে তাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা।
জানা গেছে, দিল্লির নিজামুদ্দিনের ‘বিতর্কিত’ মুরব্বি মাওলানা মুহাম্মদ সা’দের আসন্ন বিশ্ব ইজতেমায় আসার বিরোধিতা করছেন বাংলাদেশ-ভারতের তাবলিগ-জামাতকর্মী ও কওমিপন্থী আলেমদের একাংশ। তারা বলছেন, দারুল উলুম দেওবন্দ থেকে সা’দের ‘বিতর্কিত’ বক্তব্যের কারণে তার সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আহমদ শফীসহ বাংলাদেশের সিনিয়র আলেমরাও চান, বিশ্ব ইজতেমায় সংঘর্ষ এড়াতে সা’দ ও তার অনুসারী বা বিরোধীরাও যেন ইজতেমায় অংশ না নেন। যদিও তাবলিগের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মোহাম্মদ খান শাহাবুদ্দীন নাসিম, অধ্যাপক ইউনূস শিকদার, মাওলানা মোশাররফ হোসাইন সা’দের ঢাকা সফরের পক্ষে রয়েছেন।

আরও পড়ুন: 
মাওলানা সা’দকে ঠেকাতে বিমানবন্দরে তাবলিগ ও আলেমদের বিক্ষোভ

/সিএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম