কখনও কখনও গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৮:৫৯আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৯:০১

হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সব সময়ই গণমাধ্যম দেশে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়ে আসছে। তবে কোনও কোনও রাজনৈতিক দলের সাম্প্রদায়িক আচরণের কারণে গণমাধ্যমের এই চর্চা অনেক সময়ই বাধাগ্রস্ত  হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সম্মেলন কক্ষে ম্যানেজমেন্ট রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এমআরডিআই) এবং পিআইবি’র যৌথ আয়োজনে ‘সংবাদবোধ ও পাঠকের ধারণা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ও গণতন্ত্রের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু এই গণতন্ত্রের সুযোগ নিয়ে সামরিক শাসক ও সাম্প্রদায়িক শক্তি  খুনিদের পৃষ্ঠপোষকতা করেছে। সামরিক-সাম্প্রদায়িক চক্র রাজনীতিতে ঢুকে পড়েছে। ফলে তাদের ও তাদের পৃষ্ঠপোষকদের দমন করতে হবে। গণতন্ত্রের সুবিধা নিয়ে জ্বালাও-পোড়াও এর সঙ্গে জড়িতরা এখানে এখনও রাজনীতি করছে।’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম থেকেও হলুদ সাংবাদিকতা নির্মূল করতে হবে। নীতি ও দায়িত্ববোধ চর্চা করুন। শিশু ও নারীদের বিষয়টি বিবেচনায় রাখুন। গণমানুষের অধিকার খর্ব না করে গণমাধ্যমের অধিকার প্রয়োগ করুন। সংবাদপত্র জনগণের কণ্ঠস্বরের পত্র, কখনও তা ভীতিপত্র, উস্কানিপত্র বা চরিত্রহননপত্র নয়। গণমাধ্যম জনগণের কথা বলবে। জনগণকে প্রতারিত করবে না।’

তিনি আরও বলেন, ‘সরকার অবাধ গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে পত্র-পত্রিকার ডিক্লায়ারেশন অব্যাহত রেখেছে। বেসরকারি টেলিভিশন, রেডিও চালু করেছে। সরকারকে উন্নয়মূলক কাজ করতে হচ্ছে। জঙ্গি দমন করতে হচ্ছে। অন্যদিকে রাজাকার, জামায়াত, যুদ্ধাপরাধীদের বিচারকাজ বন্ধ করার জন্য একটি বড় রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের ডাকা হরতালে সমর্থন দিচ্ছে।’

অনুষ্ঠান থেকে জানানো হয়, এমআরডিআই সম্প্রতি ইউনিসেফ বাংলাদেশ-এর সহায়তায় ‘সংবাদবোধ এবং পাঠকের ধারণা’ বিষয়ক একটি গবেষণা সম্পন্ন করেছে।

ইউনিসেফ বাংলাদেশ-এর সহায়তায় এমআরডিআই-এর গবেষণার ফলাফল উপস্থাপন ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এবং প্রধান বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্য রাখেন। একাত্তর টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

 

 

/আরএআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান