আইভীর অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১১:০৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১১:১০

সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গেলেন ওবায়দুল কাদের রাজধানীর ল্যাবএইড হাসপতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে আইভীকে দেখতে হাসপাতালে যান তিনি। ওবায়দুল কাদের কিছুক্ষণ তার পাশে অবস্থান করেন ও চিকিৎসার খোঁজখবর নেন।

ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক বরেন চক্রবর্তী বলেন, ‘আইভীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। উনার ব্রেইনে হ্যামারেজ হয়েছে।’ সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গেলেন ওবায়দুল কাদের

এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘সেলিনা হায়াৎ আইভী মাইনর একটি স্ট্রোক করেছিলেন। তবে তিনি এখন আউট অব ডেঞ্জার। তাকে আরও ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে।’

ফুটপাতে হকার বসা নিয়ে নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে- ওবায়দুল কাদেরের এই মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখন কোনও কথা বলবো না।’

উল্লেখ্য মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন- অসুস্থ আইভী ল্যাবএইডে

/ইএইচএস/টিওয়াই/এনআই/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে