রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১৬:২৯আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৮:৪৭

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করছেন সিইসি কে এম নুরুল হুদা দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া লাউঞ্জে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি। এদিন সকাল দশটা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে শেষ না হওয়া পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।
এই প্রসঙ্গে সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে সবাই মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। তবে, তার প্রস্তাবক ও সমর্থক হিসেবে একজন সংসদ সদস্য থাকতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হলেন সংসদ সদস্যরা।’ তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে একক প্রার্থীকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে ইসি।
এর আগে বুধবার (২৪ জানুয়ারি) দেশের ১৯তম রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি কেএম নুরুল হুদা। সাক্ষাতের বিষয়ে সিইসি বলেছেন, ‘সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করবেন। ইসি সচিবালয় থেকে আমাদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চাওয়া হয়েছিল। আমরা তা সরবরাহ করেছি।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ এপ্রিল শেষ হবে। আর সংবিধান অনুযায়ী মেয়াদ অবসানে পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

/এসএস/টিএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম