ঠেকানো গেলো না ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নফাঁসও!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫০

ফাঁস হওয়া প্রশ্ন ও পরীক্ষার প্রশ্ন প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের সব ধরনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দেওয়া সত্ত্বেও চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসকারী দুষ্টচক্রটিকে থামানোই যাচ্ছে না। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রও ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর ফলে দেশের সর্ববৃহৎ এই সাধারণ পরীক্ষার এ পর্যন্ত অনুষ্ঠিত চারটি বিষয়ের প্রশ্নই ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেলো।  বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্রের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের রচনামূলক পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাংলা ট্রিবিউনের কাছে এ সংক্রান্ত তথ্য রয়েছে।

বুধবার পরীক্ষা শুরুর অন্তত ৪৮ মিনিট আগে সকাল ৯টা ১২ মিনিটে ইংরেজি দ্বিতীয় পত্রের ‘খ’ সেটের গাঁদা প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে পাওয়া গেছে। এর সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপে ফাঁস হওযা প্রশ্ন

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি শুরু হয়। শেষ হয় দুপুর ১টায়।

মঙ্গলবার রাত থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন গ্রুপ ও পেজে নজর রাখার পর সকাল ৯টা ১২ মিনিটে ইংরেজি দ্বিতীয় পত্রের খ সেটের প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের 'English 2nd part’ নামের একটি গ্রুপে পাওয়া যায়। এর সঙ্গে ছিল হাতে লেখা উত্তরপত্রও। এরপর থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্রটি ছড়িয়ে পড়তে দেখা যায়। পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।

হোয়াটসঅ্যাপে ফাঁস হওযা প্রশ্ন

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে একটি কমিটি কাজ করছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়সহ আমরাও তদারকিতে আছি।’

এর আগে ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলা প্রথম পত্রের প্রশ্ন একই কায়দায় ফাঁসের অভিযোগ পাওয়া যায়। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি অভীক্ষার ‘খ’ সেট প্রশ্নপত্র পরীক্ষার প্রশ্ন ও ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল ছিল।  পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই তা ফেসবুকে পাওয়া যায়।

পরীক্ষার প্রশ্ন

৩ ফেব্রুয়ারি (শনিবার) সকালে পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টাখানেক আগে বাংলা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক (বহুনির্বচনি) অভীক্ষার ‘খ’ সেটের উত্তরসহ প্রশ্নপত্র পাওয়া যায় ফেসবুকে। যার সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্র হুবহু মিলে যায়।

আর ৫ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর অন্তত দুই ঘণ্টা আগে সকাল ৮টা ৪ মিনিটে ইংরেজি প্রথম পত্রের ‘ক’ সেটের প্রশ্ন ফাঁস হয়। যার সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে।

 

/আরএআর/এসও/এসটি/টিএন/এমওএফ
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি