২৩ মরদেহ নিয়ে দেশের পথে কার্গো বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কাঠমান্ডু থেকে
১৯ মার্চ ২০১৮, ১৪:১১আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৫:০৮

ঢাকার পথে যাত্রা শুরুর আগে অপেক্ষমান বিমানটি

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ নিয়ে দেশের পথে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের একটি কার্গো বিমান। সোমবার (১৯ মার্চ) স্থানীয় সময় বেলা ২টায় (বাংলাদেশ সময় ২টা ১৫ মিনিট) নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে লাশবাহী বিমানটি। তাদের কফিন বাংলাদেশ বিমানবাহিনীর যে বিমানে আনা হচ্ছে তার নম্বর ৩০৩১। এর কিছুক্ষণ আগে নিহতদের স্বজনদের নিয়ে ইউএস-বাংলার আরেকটি বিমান ঢাকার পথে রওনা দিয়েছে। 

এর আগে সোমবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নেপাল থেকে ২৩ বাংলাদেশি নাগরিকের মরদেহবাহী বিমানটি বেলা ৩টায় হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দর থেকে মরদেহের কফিনগুলো সরাসরি আর্মি স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে বিকাল ৪টায় জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১২ মার্চ নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করে দেশে আনা হচ্ছে। বাকি তিন জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। এই তিন জনের ক্ষেত্রে যদি ডিএনএ টেস্ট করাতে হয় তাহলে সময় লাগবে ১০ থেকে ২১ দিন। যাদের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি তারা হলেন- আলিফউজ্জামান, পিয়াস রায় ও মোহাম্মদ নজরুল ইসলাম।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম