সিটি করপোরেশন হলো ময়মনসিংহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১৯:১১আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৯:২৮

মন্ত্রিপরিষদ সভাকক্ষে নিকাহ’র বৈঠক (ছবি: ফোকাস বাংলা) দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে অনুমোদন পেলো ময়মনসিংহ। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: ১ মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণা

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম এক প্রেস ব্রিফিংয়ে এই খবর জানান।

আরও পড়ুন: বদলে গেলো পাঁচ জেলার নামের ইংরেজি বানান

এনএম জিয়াউল আলম বলেন, ‘এটি দেশের ১২ তম সিটি করপোরেশন। ভূমির সীমানা ৯১.৩১৫ বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে মানুষের ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮শ’ ৫৮জন। পূর্বেকার ময়মনসিংহ পৌরসভা ও আশপাশের ১৩টি ইউনিয়নের সম্পূর্ণ ও ছয়টি ইউনিয়নের আংশিক সীমানা নিয়ে এই সিটি করপোরেশন গঠিত হবে।’

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম