খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে কোকোর স্ত্রী ও মেয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ১২:২৪আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১২:৫৫

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছোট ছেলে কোকোর স্ত্রী ও মেয়ে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ উপস্থিত হয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমান। তবে তারা এখনও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন নি।

পুলিশ জানিয়েছে, কারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেওয়ার সুযোগ নেই। তারা অপেক্ষা করছেন। কারা কর্তৃপক্ষের অনুমতি পেলে তাদের দেখা করতে দেওয়া হবে।

বিএসএমএমইউ’তে খালেদা জিয়াকে দেখতে ছোট ছেলে কোকোর স্ত্রী ও মেয়ে

এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার সময় তাকে এই হাসপাতালে নেওয়ার জন্য কারাগার থেকে বের করা হয়। সাড়ে ১১টার দিকে তিনি বিএসএমএমইউতে পৌঁছান।  তাকে (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিনে রাখা হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

আরও খবর: খালেদা জিয়া বিএসএমএমইউতে 

 

 

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান