খালেদা জিয়া বিএসএমএমইউতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ১১:০০আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১২:৪৩



বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার সময় তাকে এই হাসপাতালে নেওয়ার জন্য কারাগার থেকে বের করা হয়। সাড়ে ১১টার দিকে তিনি বিএসএমএমইউতে পৌঁছান।  খালেদা জিয়ার আসার খবরে হাসপাতাল ও শাহবাগ এলাকায় বিএনপি'র কর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায়। পুলিশ নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন-চারজনকে আটক করে। বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়া  

এর আগে সরকার গঠিত মেডিক্যাল বোর্ড কারা কর্তৃপক্ষকে রক্ত পরীক্ষা ও এক্সরে করানোর জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়ার পরামর্শ দিয়েছিল।

এদিকে শনিবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডে পুরাতন কারাগার থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে যেসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেগুলো পিছিয়ে দেওয়া হয়। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বিএসএমএমইউ হাসপাতালেও। খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়ার পর সতর্ক প্রহরা

রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার এ বিষয়ে শনিবার সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হতে পারে। সেজন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

এদিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাইয়াজ শুভ বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন , ‘আমরা শুনেছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হতে পারে। তবে এ ব্যাপারে আমাদের কাছে নিশ্চিত কোনও তথ্য নেই। উনি যাবেন কিনা সেটাও আমরা জানি না।’

আরও পড়ুন- ‘ভালো নেই খালেদা জিয়া, পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা’

 

/জেইউ/টিওয়াই/এফএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি