ঢাবি ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১৭:৪০আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৮:৩৭

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিফর্ম পরে ক্যাম্পাসে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এদিকে ডিএমপি'র রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, পুলিশ শাহবাগ ও ক্যাম্পাসের বাইরে কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) বিকালে মারুফ হোসেন সরদার বলেন, ঢাবি ক্যাম্পাসের কাছেই প্রয়োজনীয় স্থানগুলোয় পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। 

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসের কোথাও পুলিশ নেই। ক্যাম্পাসের বাইরে মুক্তি ও গণতন্ত্র তোরণ, দোয়েল চত্বর, শাহবাগ, চানখাঁর পুলের মোড় ও ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আশেপাশে পুলিশ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা শুরু হয়। সংসদে মতিয়া চৌধুরীর বক্তব্য, হলে হামলা ও পুলিশি হামলার প্রতিবাদে একটা গ্রুপ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। তারা সরকারের কাছ থেকে কোটা সংস্কারের লিখিত দাবি করেছে তিন দিনের মধ্যে। সকাল থেকে একটি গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমে মানববন্ধন করে। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

/এআরআর/এমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম