গাজীপুর সিটিতে ভোট ২৬ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৮, ১৬:৩৯আপডেট : ১৩ মে ২০১৮, ১৭:৫০

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

স্থগিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন। ১৮ জুন থেকে পুনরায় নির্বাচনি প্রচারণা শুরু হবে। রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ।
এই প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘১৮ জুনের আগে কোনও প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না।’

এর আগে গত ১০ মে (বৃহস্পতিবার) গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করার আদেশ দেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ। একইসঙ্গে নির্বাচন কমিশনকে আগামী ২৮ জুনের মধ্যে এই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, গত ৬ মে জিসিসি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে জিসিসি’র অন্তর্ভুক্ত করা গেজেট এবং নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
এরপর গত ৭ মে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন বিএনপি’র মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। এরপর মঙ্গলবার (৮ মে) একই বিষয়ে আপিল আবেদন করেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম।

প্রসঙ্গত, ৩১ মার্চ (শনিবার) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১২ এপ্রিল; যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।

/ইএইচএস/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী