জোসেফকে মাফ করে দিয়েছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ১৬:৩২আপডেট : ৩০ মে ২০১৮, ১৭:০২

শীর্ষ সন্ত্রাসী জোসেফ (ছবি: সংগৃহীত)

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জোসেফের সাজা রাষ্ট্রপতি মাফ করে দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সা ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জোসেফ জেলখানা থেকে বেরিয়ে ইতোমধ্যে দেশের বাইরে চলে গেছেন, এমন কোনও তথ্য আপনার জানা আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘জোসেফের ২০ বছরের সাজা হয়েছিল। হয়তো ২০ বছর শেষ হতে এক বছরের কিছু সময় বাকি ছিল। এই সময়টুকু মাফ চেয়ে এবং কিছু অর্থদণ্ড পরিশোধ করে রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন করেছিলেন তিনি। জোসেফ অসুস্থ, দেশের বাইরে চিকিৎসা করাতে যেতে চান বলে এই পিটিশনে উল্লেখ ছিল। রাষ্ট্রপতি এটি মাফ করে দিয়েছেন বলে আমি জেনেছি।’

তবে জোসেফ এরইমধ্যে জেলখানা থেকে বেরিয়ে গেছেন কিনা সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে অন্যায় কিছু ঘটলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

/এসআই/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি