একরামকে ‘হত্যা’ করা হয়ে থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৮, ১৪:১৯আপডেট : ০২ জুন ২০১৮, ১৪:৪৫

আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

কক্সবাজারের টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হকের ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনা একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেট যদি একরামের নিহত হওয়ার ঘটনাকে ‘‘হত্যা’’ হিসেবে নিশ্চিত করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

শনিবার (২ জুন) সকালে ধানমন্ডির বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।

একরামের স্ত্রীর অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনা যদি এ ধরনের ঘটেই থাকে, যদি প্রমাণ হয়, তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি আইন অমান্য করে থাকেন, কেউ এ ধরনের ঘটনার সূত্রপাত করে থাকেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২৬ মে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একরাম নিহত হন। এরপর র‍্যাব দাবি করে, একরাম একজন মাদক ব্যবসায়ী। তবে বৃহস্পতিবার টেকনাফে এক সংবাদ সম্মেলনে নিহত কাউন্সিলর একরামের স্ত্রী আয়েশা বেগম অভিযোগ করেন, বন্দুকযুদ্ধের নামে অন্যায়ভাবে তার স্বামীকে ‘হত্যা’ করা হয়েছে।  

এ সংক্রান্ত আরও খবর: কাউন্সিলর একরামের পরিবারের দেওয়া অডিও খতিয়ে দেখা হচ্ছে: র‍্যাব

 

 

/জেইউ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম