৫৬০টি মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জমি নির্বাচন শেষ পর্যায়ে: ধর্ম সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৮, ১৯:১২আপডেট : ২৭ জুলাই ২০১৮, ২০:৩৪





এই মডেলেই নির্মাণ করা হবে মসজিদ

দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য জমি নির্বাচনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান। শুক্রবার (২৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আনিছুর রহমান বলেন, ‘গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম পর্যায়ে নয়টি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এগুলো দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে।’ আগামী ডিসেম্বর নাগাদ আরও প্রায় ৩০০টি মসজিদের নির্মাণকাজ শুরুর আশা প্রকাশ করেন তিনি।
ধর্ম সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ বিরল দৃষ্টান্ত। ইসলামের ইতিহাসে কোনও সরকার প্রধানের অধীনে একসঙ্গে এত মসজিদ নির্মাণ করা হয়নি। ইসলামের প্রতি গভীর ভালোবাসা এবং নিজে ধর্মপ্রাণ হওয়ায় এ উদ্যোগ নিয়েছেন তিনি।’
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলা একটি করে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন, যা ইসলামের সাড়ে চৌদ্দশ’ বছরের ইতিহাসে আর ঘটেনি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর সারাদেশে একযোগে এক হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যা সমকালীন বিশ্বে এক বিরল ঘটনা।’
তিনি বলেন, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে দারুল আরকাম মাদ্রাসায় এক হাজার ১০ জন কওমি আলেমকে নিয়োগ দেওয়া হয়েছে। আরও এক হাজার ১০ জন কওমি আলেম নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন।’
সভায় ৫৬০ মডেল মসজিদের প্রকল্প পরিচালক মু. আবদুল হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালকসহ শতাধিক কর্মকর্তা অংশ নেন।

/সিএ/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী