আন্দোলনরত শিক্ষার্থীকে চাপা দিয়ে চলে গেলো পিকআপ! (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ১৩:৩৪ আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৬:১২

শিক্ষার্থীকে চাপা দিচ্ছে পিকআপটি, (লাল চিহ্নিত অংশ) রাজধানীর অন্যান্য জায়গার মতো শনির আখড়ায়ও বুধবার (১ আগস্ট) আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন বাস আটকে চালকদের লাইসেন্স দেখছিল। যেসব চালকের লাইসেন্স নেই তাদের গাড়ি সাইড করে রাখতে বলছিল। এ সময় রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথ দিয়ে একটি পিকআপ দ্রুতগতিতে চলে আসে। শিক্ষার্থীরা সেটিকে আটকানোর চেষ্টা করে। পিকআপ চালক গাড়ি না থামিয়ে গতি আরও বাড়িয়ে দেয় এবং এক শিক্ষার্থীকে চাপা দিয়ে চলে যায়। পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম একথা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ীর শনির আখড়ায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথে একটি পিকআপ দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় এক আন্দোলনকারী শিক্ষার্থীকে পিকআপটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু কোন হাসপাতালে নেওয়া হয়েছে এটা এখনও জানা যায়নি।’

পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম বলেন,  ‘আমরা এরকম একটি ঘটনা শুনেছি। পিকআপের নম্বরটি সংগ্রহ করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

রাস্তায় পড়ে আছে শিক্ষার্থী শনির আখড়ার ডিউটি অফিসার নাজনীন আকতার বলেন, ‘আমার এমন একটি ঘটনা শুনেছি। তবে ছেলেটিকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা জানা নেই।’

পিকআপ চাপা দেওয়ার ঘটনার ভিডিওটি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

 

/এনএল/এসএসএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট