সায়েদাবাদে শ্রমিকদের ধর্মঘট, বাস চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৮, ১০:৫৩আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১০:৫৯

সায়েদাবাদে শ্রমিকদের ধর্মঘট, বাস চলাচল বন্ধ সড়কে পরিবহন ভাঙচুর, শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ ও তাদের নিরাপত্তার দাবিতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে ধর্মঘট করছে পরিবহন শ্রমিকরা। এসময় টার্মিনাল থেকে কোনও পরিবহন ছাড়েনি। শুক্রবার (৩ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা এ আন্দোলন শুরু করে।

শ্রমিকরা জানান, সরকার যতক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগ দেবে না। তারা আরও বলছেন, গত কয়েক দিনে তাদের অনেক গাড়ি ভাঙা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। লাইসেন্স দেখার কথা পুলিশের, অথচ দেখছে ছাত্ররা। এতে তারা নিরাপত্তাহীনতায় পড়েছেন। তাই সরকারের প্রতি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। সায়েদাবাদে শ্রমিকদের ধর্মঘট, বাস চলাচল বন্ধ

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল সাড়ে ৯টার পর থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। ফলে এই টার্মিনাল থেকে আন্তঃনগর সিটি সার্ভিস ও দূরপাল্লার কোনও পরিবহন ছাড়েনি। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।

অনাবিল পরিবহনের হেলপার মিরা উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সরকার ও মালিকপক্ষসহ সবাইকে জানিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় গাড়ি নামাতে দেবো না।’ সায়েদাবাদে শ্রমিকদের ধর্মঘট, বাস চলাচল বন্ধ

জানতে চাইলে সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক জামদানী খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েক দিনে আমাদের অন্তত পাঁচ শতাধিক গাড়ি ভাঙা হয়েছে। চালক ও হেলপারদের ওপর হামলা করা হয়েছে। এটা তো শিক্ষার্থীদের আন্দোলন হতে পারে না। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু এরপরেও তারা এমন আন্দোলন করছে।’

এদিকে শ্রমিকদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন সায়েদাবাদ বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। তিনি শ্রমিকদের উদ্দ্যেশে বলেন, ‘আপনারা আন্দোলন প্রত্যাহার করুন। বিষয়টি নিয়ে আমরা উচ্চ পর্যায়ে কথা বলবো।’

আরও পড়ুন- গাড়ি ধরে শিক্ষার্থীরা, মামলা দেয় পুলিশ

/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী