শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আর বাস্তবায়ন করা এক নয়: আবুল মকসুদ

ঢাবি প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৮, ১৪:৪০আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৪:৫৫

মানববন্ধনে আবুল মকসুদ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আর দাবি বাস্তবায়ন এক নয় বলে মন্তব্য করেছেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘আগামী সোমবার (৬ আগস্ট) কেবিনেট মিটিং আছে। সেখানে নিরাপদ সড়ক আইনটি উঠনোর কথা আছে। সরকার দাবি কতটুকু মেনে নিয়েছে সেটা বোঝা যাবে সরকার কেমন আইন করছে। কারণ দাবি মেনে নেওয়া আর বাস্তবায়ন এক নয়।’ 

শুক্রবার (৩ আগস্ট) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।  ৩২ টি সামাজিক, পরিবেশবাদী সংগঠন এই নাগরিক সমাবেশে অংশগ্রহণ করেন। 

তিনি বলেন, ‘যোগাযোগ ব্যবস্থায় নৈরাজ্য হলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন করতে হবে। গতকাল (বৃহস্পতিবার) মিরপুরে কোমলমতী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা হামলায় জড়িত তাদের অপসারণ দাবি করছি। আর কোনও শিশুর ওপর যেন হামলা না হয়,সেই দাবি করছি।’  

মানববন্ধনে আবুল মকসুদ এসময় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, ‘নিরাপদ সড়কের এ দাবি আজকের নয়। দীর্ঘদিন ধরে এ দাবি করে আসছে বিভিন্ন সংগঠন। সরকারের কাছে এসব কাগজপত্র আছে। কিন্তু তারপরেও সরকার নিরাপদ সড়কের দাবি পূরণ করতে চায় না। ’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘কারা আপনার কাছে গুরুত্বপূর্ণ সরকারি লোক ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা? নাকি এদেশের ১৮ কোটি মানুষ। শিক্ষার্থীরা আওয়ামী লীগ বিরোধী নন। তারা এদেশের সংকট দেখে নেমেছে। আমরা যা পারি নি তারা তা করে দেখিয়েছে।’

নাগরিক সমাবেশে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, অধ্যাপক মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

/এসআইআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী